হোম খুলনাসাতক্ষীরা মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 106 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

গভীর শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দীন এঁর সভাপতিত্বে আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত (দিবা) ওয়াহিদা সুলতানা, সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত (প্রভাতী শাখা) শফিউল ইসলাম, সিনিয়র শিক্ষক মোস্তফা মনিরুজ্জামান, সিনিয়র শিক্ষক রবিউল ইসলাম, সহকারী শিক্ষক মামুনুর রশিদ ও সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস প্রমুখ। আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিক । এ সময় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন