হোম ফিচার মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কটুক্তিকারী নুপুর শর্মাকে প্রনাম জানিয়ে ফেজবুকে স্টাটাস দেওয়ায় নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ছাত্র আটক

নড়াইল অফিস :

ভারতের নূপুর শর্মাকে প্রনাম জানিয়ে কলেজের এক ছাত্রের ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে নড়াইলে ছাত্র ও স্থানীয় জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার দ্রুত ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে আজ শনিবার বিকেলে ওই সংঘর্ষ হয়। সংঘর্ষে এক পুলিশ সদস্য, একজন কলেজ শিক্ষকসহ অন্তত ১০ জন ছাত্র ও স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। অধ্যক্ষ ও দুজন শিক্ষকের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা।

পুলিশ ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, ওই কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাহুল দেব রায় ফেসবুকে নিজস্ব আইডিতে গতকাল শুক্রবার রাতে নূপুর শর্মার ছবি দিয়ে মন্তব্য করেন, ‘প্রনাম নিও বস “নূপুর শর্মা” জয় শ্রী রাম’। রাহুল আজ রোববার সকালে কলেজে আসলে । তাঁকে ছাত্ররা ফেসবুকের মন্তব্যটি ডিলিট করে দিতে বলেন। তিনি তা না করলে কলেজের কিছু ছাত্র ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের কাছে ওই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

ওই ছাত্রকে অধ্যক্ষ আটকে রেখে পুলিশের খবর দেন। কলেজে পুলিশ এসে রাহুলকে নিয়ে যেতে গেলে ছাত্ররা বাধা দেয়। এরপর আরও পুলিশ আসে। স্থানীয় লোকজনও আসে। উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেল চারটার দিকে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়। পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এরপর জেলা প্রশাসক ও পুলিশ সুপার গিয়ে বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন।

নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ শওকত কবীর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বলেন, ‘রাহুল ও অধ্যক্ষ থানা-হেফাজতে আছেন। এক পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন