হোম খুলনাযশোর মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ ডাক্তারের যোগদান

মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ ডাক্তারের যোগদান

কর্তৃক Editor
০ মন্তব্য 47 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :

স্বাস্থ্য সেবা আরও গতিশীল করতে যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন মেডিকেল অফিসার ও ১ জন ডেন্টাল সার্জন যোগদান করেছেন। নবীব এই ৯ জন চিকিৎসকদের পদায়নের এ তথ্য নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমফ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ অনুপ বসু। তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪৮তম বিসিএস এর সদ্য যোগদানকৃত মেডিকেল অফিসাররা হলেন ডাক্তার জয়িতা মন্ডল, রাফসান জনি, অনিক দত্ত, এমডি মনিফ মশিয়ার মম, প্রিয়াস্কা দত্ত, ফাতেমা সুনান, রুবায়েদ মাসরুর মাসুক, শারমিনা খাতুন ও ডেন্টাল সার্জন ডাক্তার সজিব কুন্ডু। যোগদানকৃত এ সকল ডাক্তারদের রবিবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফাইয়াজ আহমদ ফয়সলসহ কর্মকর্তারা স্বাগতম জানিয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন