রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর) :
মনিরামপুরে আমেনা করিম ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিরতণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধলিগাতী মাদ্রাসা সংলগ্ন আমেনা করিম ফাউন্ডেশনের কার্যালয়ে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।
পাড়দিয়া গ্রামের প্রতিবন্ধী সালেহা বেগম, সুমি খাতুন ও ধলিগাতী গ্রামের মোকচ্ছেদ আলীকে এ হুইল চেয়ার তুলে দেন আমেনা করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির হোসেন পান্নু। এসময় উপস্থিত ছিলেন, মিলন কুমার সিংহ, হাফেজ রোকনুজ্জামান, আশিকুর রহমান, লাউলী খাতুন, আব্দুর রহমান প্রমূখ।
