হোম অন্যান্যসারাদেশ মনপুরায় সাবকেবলের মাধ্যমে বিদুৎ এর দাবিতে মানব বন্ধন।

মনপুরা (ভোলা) প্রতিনিধি :

ভোলার মনপুরায় সাবকেবল এর মাধ্যমে জাতীয় গ্রীড বিদুৎ দাবিত সর্বস্তর জনতার মানব বন্ধন। প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম মিঞা স্বারক লিপি গ্রহন করেন।

৩ই জুন রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় হাজির মনপুরা প্রেসক্লাবের সামনে সাবকেবলের মাধ্যমে জাতীয় গ্রীডের বিদুৎ দাবিতে ছাত্র জনতা মিলে একবিশাল মানব বন্ধন করেন। এতে অংশগ্রহণ করেন সকল স্তরের জনতা বাদ যায়নি রাজনৈতিক বক্তিজন ও, দলমত নির্বিশেষ এক ব্যানারে সকলের এক দাবি জাতীয় গ্রীডের মাধ্যমে বিছিন্ন দ্বীপ মনপুরা উপজেলা শেখ হাসিনার বিদুৎ চাই।

মানব বন্ধনে অংশগ্রহণ কারীগন বিভিন্ন ব্যানার প্যাস্টুন সহকারে হাতের লেখা কাগজ নিয়ে মানব বন্ধনে অংশগ্রহণ করেন। মনপুরা দেড় লক্ষ জনসাধারণ প্রাণের দাবি জাতীয় গ্রীডের সাবকেবলের মাধ্যমে বিদুৎ চাই। মানব বন্ধন আন্দোলন কারীগনের পক্ষে নাগরিক কমিটির আহবায়ক এফ এম রিয়াদ মোল্লা মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম মিঞার কাছে প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করেন।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুজিব বর্ষ উপলক্ষে ঘোষনা করেন যে “বিদুৎ যাবে প্রতিটি ঘরে ঘরে” প্রধানমন্ত্রীর এই ঘোষনায় বিদুৎ প্রতিটি ঘরে ঘরে পৌছলে ও বিদুৎ থেকে বঞ্চিত ভোলার বিছিন্ন দ্বীপ মনপুরা উপজেলায়। ভোলার বিভিন্ন ছোট ছোট চরে জাতীয় গ্রীড সাবকেবলের মাধ্যমে বিদুৎ পাইতে পারে তাহলে মনপুরা একটা উপজেলা হয়ে কেন জাতীয় গ্রীডের বিদুৎ থেকে বঞ্চিত হবে ?

মনপুরা তিনটি মিনি সোলার গ্রীডের বিদুৎ কেন্দ্র আছে, যা দিয়ে সেবা চলছে প্রায় ৩/৪ হাজার গ্রাহকের। এই সোলার গ্রীড সেবা মানুষের পক্ষে বহন করা খুবই কষ্টসাধ্য, প্রতিটি ইউনিট ৩০টাকা এবং মাসিক চার্জ বাবদ কাটে ৭০টাকা। যা এই চরঅঞ্চল বাসির জন্য খলাকাটা হয়ে দাঁড়িয়েছে। এই মূহুর্তে ভোলার মনপুরায় একটায় দাবি ছাত্রসমাজ ও জনসাধারণের জাতীয় গ্রীডের বিদুৎ চাই।

মানব বন্ধনে অংশগ্রহণ করেন মনপুরা উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি একে এম শাহজাহান মিয়া, আ’লীগের সহসভাপতি ও ২নং হাজির হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বীপক, আ’লীগের যুগ্নসম্পাদক ও ৪নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউল্লাহ কাজল, ১নং মনপুরা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি আমানতউল্লাহ আলমগীর, মনপুরা প্রেসক্লাব সভাপতি ও হাজির হাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক আলমগীর হোসেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি নিজামউদ্দীন মিঞা, ছাত্রলীগ সভাপতি সামছুদ্দীন সাগর। ঢাকা মহানগর দঃছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারেজ সামী, উপজেলা যুবলীগের সহসভাপতি নিজামউদ্দীন হাওলাদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মিলন মাতাব্বর, বিএনপির যুগ্নসম্পাদকও মনপুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম শাহিন, সেচ্ছাসেবকদলের সভাপতি আঃ রহমান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন