মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মণিরামপুর প্রেসক্লাবের নির্বাচনে শনিবার ছিলো মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিন। এদিন ১৭টি পদের বিপরীতে ২৫ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সভাপতি-সম্পাদক সহ ৫টি পদে একক প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। শনিবার বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয় থেকে দায়িত্ব প্রাপ্ত নির্বাচন কমিশনের নিকট থেকে এসব মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
দায়িত্ব প্রাপ্ত নির্বাচন কমিশনারদের তথ্যমতে, যুগ্ম সম্পাদক ২ পদের বিপরীতে হারুন অর রশিদ সেলিম, আসাদুজ্জামান রয়েল ও সঞ্জয় কুমার দে, সাংগঠনি সম্পাদক পদে এস, এম সিদ্দিক ও তাজ উদ্দিন আহমেদ বাঁধন, দপ্তর সম্পাদক পদে অশোক কুমার বিশ্বাস ও জাহাঙ্গীর আলম, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক পদে শফিয়ার রহমান ও উজ্জ্বল কুমার রায়, প্রচার সম্পাদক পদে আবু বক্কর সিদ্দিক ও হারুন অর রশিদ, নির্বাহী সদস্য ৫ পদের বিপরীতে আবদুল মতিন, হুসাইন নজরুল হক, মনিরুজ্জামান, ইউনুচ আলী, আনিচুর রহমান, বোরহান উদ্দিন জাকির, মনোয়ার হোসেন এবং গীতা রানী কুন্ডু।
একটি করে মনোনয় পত্র জমা পড়েছে সভাপতি পদে ফারুক আহাম্মেদ লিটন, সহ-সভাপতি দুটি পদে জি এম ফারুক আলম ও ইলিয়াস হোসেন, সম্পাদক মোতাহার হোসেন, অর্থ সম্পাদক ডাঃ মিজানুর রহমান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রবিউল ইসলাম।
তফসীল অনুযায়ী ৬ মার্চ মনোনয় পত্র জমাদান, ৭ মার্চ মনোনয়ন পত্র বাছাই এবং ৮ মার্চ মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন ধার্য্য করেছেন নির্বাচন কমিশন। এ নির্বাচনে ৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উল্লেখ্য, ১৮ মার্চ শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত বিরতিহীন ভাবে প্রেসক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
