হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে যুবলীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে ও প্রতিবাদ মিছিল

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

দেশব্যাপী বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মণিরামপুরে উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচী পালিত হয়।

উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান।

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপনের পরিচালনায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আলমগীর হোসেন, যুবলীগের সাবেক সাধারন সম্পাদক স,ম আলা উদ্দীন, পৌর প্যানেল মেয়র-২ গীতারানী কুন্ডু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন