হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে যুবদলের তথ্য সংগ্রহ ফরম বিতরণ শুরু

মনিরামপুর (যশোর ) প্রতিনিধি :

মণিরামপুরে ১৭টি ইউনিয়নে যুবদলের তথ্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার পৌরশহরে যুবদলের অস্থায়ী কার্যালয়ে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ।

ফরম বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, থানা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল হুসাইন, জুলফিকার হোসেন, নাহিদ হাসান নান্নু, মতিয়ার রহমান, মহাসিন হোসেন, সদস্য তারেক রহমান প্রমুখ।

উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ বলেন, দুই ধাপে ১৭টি ইউনিয়নে পাঁচ পদে (সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক) ফরম বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন