মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মণিরামপুরের ষোলখাদা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান স্যার (৬২) আর নেই। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে যশোর করোনারী কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহ … রাজেউন )। তিনি উপজেলার হরিহরনগর ইউনিয়নের মধুপুর গ্রামের মরহুম সৈয়দ মোড়লের পুত্র। মাগরিব বাদ জানাজা শেষে মধুপুর গ্রামে দাফন সম্পন্ন হয়েছে।
পারিবারিক সূত্রে জানাযায়, আজিজুর রহমান উপজেলার ষোলখাদা মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালে তিনি শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করেন। বেশ কিছুদিন তিনি বুকে মৃদু ব্যথা অনুভব করছিলেন এবং সে জন্য নিয়মিত চিকিৎসকের পরামর্শ মোতাবেক চিকিৎসা গ্রহণ করছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে তার বুকে প্রচন্ড ব্যথা শুরু হলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট্য হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ৩ দিকে তিনি ইন্তেকাল করেন। এদিন মাগরিব বাদ জানাজা শেষে মরহুমের পৈত্রিক নিবাস মধুপুর গ্রামে তার দাফন সম্পন্ন হয়।
উপজেলার পশ্চিম এলাকাসহ স্থানীয়ভাবে বেশ জনপ্রিয়, শ্রদ্ধাভাজন ও সবার প্রিয় ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্যারের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমাজাদ হোসেন লাভলু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিল্টন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মুরাদুজ্জামান মুরাদসহ প্রমুখ।
এছাড়া মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ, মণিরামপুর প্রেসক্লাব, মণিরামপুর পাবলিক লাইর্রেরি, ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন, বিভিন্ন পেশাজীবী সংগঠন, সাবেক সহকর্মী শিক্ষক ও শিক্ষায়িত্রীরা গভীর শোক প্রকাশ করেছেন।
