হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে ফাতেমা খাতুন (৪২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার কপালিয়া গ্রামে এঘটনা ঘটে। ফাতেমা ওই গ্রামের কৃষক নজরুল ইসলাম গাজীর স্ত্রী।

পেটের পীড়া সইতে না পেরে তিনি গলায় ফাঁস দিয়েছেন বলে স্বজনদের দাবি। এই ঘটনায় নিহতের ছেলে ইকলাস হোসেন থানায় অপমৃত্যু মামলা করেছেন। খবর পেয়ে নেহালপুর ক্যাম্পের ইনচার্জ এসআই আতিকুজ্জামান ঘটনাস্থলে যান।

মামলা সূত্রে জানা যায়, ফাতেমা খাতুন দীর্ঘদিন পেটার পীড়ায় ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েও তিনি সুস্থ হননি। শুক্রবার ভোর চারটার দিকে নিজ ঘরের আড়ার সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

তবে, স্থানীয় একটি সূত্র জানিয়েছে, ধান তোলা নিয়ে পুত্রবধূর সাথে মনোমালিন্য হয় ফাতিমা খাতুনের। এতে অভিমান করে তিনি গলায় ফাঁস দিয়েছেন। নেহালপুর ক্যাম্পের ইনচার্জ আতিকুজ্জামান বলেন, পারিবারিক কলহের বিষয়টি স্পষ্ট না। পেটের পীড়ায় ফাতেমা খাতুন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন