হোম অন্যান্যসারাদেশ ভৈরবে ছোট বোন শিকলবন্দী বড় বোনের ঝুলন্ত লাশ
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
ভৈরবে একই কক্ষে ছোট বোন মিনা বেগমকে শিকলে বাঁধা ও বড় বোন মুর্শেদা বেগম (৩৫), এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভৈরব পুলিশ। ৩ মার্চ দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী নয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
মুর্শেদা গজারিয়া ইউনিয়নের নয়াহাটি গ্রামের মৃত ইব্রাহীম দফাদারের স্ত্রী এবং মিনা বেগম মুর্শেদার ছোট বোন। এলাকাবাসী সূত্রে জানা যায়, মুর্শেদা বেগম ও তার ছোট বোন মিনা বেগম (৩০), একই ঘরে থাকতেন। বুধবার দুপুরে প্রতিবেশীরা ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ভৈরব থানায় খবর দেয়। পরে পুলিশ ঘরের দরজা খুলে মুর্শেদার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তখন শিকলবন্দী ছিল মিনা বেগম।
ভৈরব থানা ও.সি মোঃ শাহিন সাংবাদিকদের বলেন, ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন