হোম অন্যান্যসারাদেশ ভৈরবে গলাকাটা লাশ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে শিবপুর ইউনিয়নের পানাউল্লাহরচর থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি এখনো। বয়স তার আনুমানিক ৩০ বছর হবে।

স্থানীয়রা বলেন, একটি পতিত জায়গায় লাশটি লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সকাল ৮.৩০ মিনিটের সময় পুলিশ লাশ উদ্ধার করে। মৃতদেহের পরনে কালো ট্রাউজার, গায়ে লাল- ব্লু ও কালো রঙের চেক শার্টের ওপর সবুজের রঙের জ্যাকেট।

ভৈরব থানার এস.আই ফারুক আহমেদ সাংবাদিকদের জানান, ধারালো অস্ত্রে ওই ব্যক্তির গলা কাটা হয়েছে।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন