হোম অন্যান্যসারাদেশ ভারতে হযরত মোহাম্মদ মোস্তফা সাঃ কে কটূক্তির প্রতিবাদে নড়াইলের লোহাগড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নড়াইল অফিস :

ভারতে হযরত মোহাঃ সোঃ সালাম কে কটূক্তির প্রতিবাদে নড়াইলের লোহাগড়ায় উপজেলা সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১২জুন সকাল ১০টাই লোহাগড়া উপজেলার থকে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লোহাগড়া উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এখানেই থেমে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে প্রতিবাদ জানায় লক্ষীপাশা মাদ্রাসার মুহতামিম মুফতি মিরাজুল হক এর সভাপতিত্বে লোহাগড়া উপজেলার প্রায় ১৫০ টি মাদ্রাসার মুহতামিম ও শিক্ষক ছাত্র সাধারন জনগন উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ আঃ হান্নান মাওঃ, আশরাফ আলী, মাওঃ,তাওহীদুর রহমান,মাওঃ মইনুল ইসলাম,মাওঃআরিফুজ্জামান হেলালি,মাওঃ মাহামুদ ইসলাম, মুফতি বাকি বিল্লাহ ও সাধারন জনগন উপস্থিত ছিলেন। সমাবেশে কটূক্তিকারীদের ফাঁসির দাবি জানানো হয়। পরে দোয়া ও মোনাজাতের করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন