হোম অন্যান্যসারাদেশ ভারতে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে তালা উপজেলা নগরঘাটায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা তালা উপজেলার ২নং নগরঘাটা ইউনিয়নের রাইসমিল মোড়ে রবিবার বিকাল পাঁচটার সময় প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠান হয়।

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির তৎকালীন জাতীয় মুখপাত্র নুপুর শর্মার আবমাননাকর কটুক্তির প্রতিবাদে নগরঘাটা রাইসমিল মোড়ে কয়েক শত মানুষের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি রাইস মিল মোড়ের সামনে থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিন করে রাইস মিল মোড়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নগরঘাটা খান পাড়া জামে মসজিদের ইমাম দেলোয়ার হোসেন, হাজরাতলা মসজিদের ইমাম মাওলানা রুহুল আল- আমিন , নগরঘাটা গাপতলা জামে মসজিদের ইমাম সাহেব, ও নগরঘাটা ইউনিয়নের প্রত্যেকের মসজিদের ইমাম সাহেবেরা ।

নগরঘাটা পোড়ারবাজার ব্যবসায়ী সমাজ সেবক ইকবাল হোসেন, বিভিন্ন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ও ওলামায়েকগন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজসেবক বাজার ব্যবসায়িক মোঃ ইকবাল হোসেন, সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ দেলোয়ার হোসেন। বক্তাগণ নুপুর শর্মাকে ফাঁসির দাবী জনিয়েছে। ফাঁসি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন অব্যহত থাকবে বলে জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন