হোম জাতীয় ভারতীয় হাইকমিশনের ইফতারে বিএনপি নেতারা

জাতীয় ডেস্ক :

ঢাকায় ভারতীয় হাইকমিশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগের সিনিয়র নেতা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ প্রভাবশালী নেতারা অংশ নেন। সোমবার (১১ এপ্রিল) শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতারে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী রেজাউল করিম, ওয়ার্কার্স পার্টির সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, জাতীয় পার্টির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আমিরুল ইসলাম, আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি কামাল আবু নাসের চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক প্রেসসচিব আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হক, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দৈনিক ওবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বিএনপির পক্ষ থেকে ইফতারে উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু ও শ্যামা ওবায়েদ।

এছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, জাতীয় ঐক্য ফ্রন্টের সংসদ সদস্য (গণফোরাম) সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, দৈনিক আমাদের নতুন সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান, একাত্তর টিভির সিইও চেয়ারম্যান মোজাম্মেল বাবু ও প্রভাষক ফয়সাল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন