হোম খুলনাসাতক্ষীরা ভয় পাওয়ার কোন কারণ নেই–সাতক্ষীরায় পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভায় ধানের শীষের প্রার্থী হাবিব

ভয় পাওয়ার কোন কারণ নেই–সাতক্ষীরায় পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভায় ধানের শীষের প্রার্থী হাবিব

কর্তৃক Editor
০ মন্তব্য 41 ভিউজ
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আপনারা কিসের ভয় পাচ্ছেন ? কেন ভয় পাচ্ছেন ? মনে রাখবেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রীস্টানসহ সকল শ্রেণির মানুষ এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছে। তাই এই দেশে সবার সমান অধিকার রয়েছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আপনাদের পাশে থাকবো এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবো।
রবিবার দুপুরে পাটকেলঘাটা কেশবলাল মহাশ্মশান মন্দিরে তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মৃণাল কান্তি রায়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার  সভাপতি ও সাতক্ষীরা জজকোর্টের জিপি এড. অসিম কুমার মন্ডল, তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন মজুমদার প্রমুখ। এসময় সেখানে পূজা উদযাপন পরিষদের সদস্য সরজিত ঘোষ, শংকর দাশ, সমীর ঘোষ, সুনীল ঘোষ, ডা. কোমল দাশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন