হোম জাতীয় ভবনের দেয়াল ভেঙে পড়ল লেগুনাচালকের মাথায়

জাতীয় ডেস্ক :

রাজধানীর মিরপুর ২ নম্বর সেকশনে নির্মানাধীন একটি ভবন থেকে দেয়ালের একাংশ ভেঙে পড়ে রাজিব খান (২১) নামে এক লেগুনাচালক আহত হয়েছেন।

শুক্রবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে মিরপুর-২ নম্বর সেকশনের ৬০ ফিট এলাকার লেগুনাস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। আহত রাজিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লেগুনাচালক রাজিব খানের সহযোগী মো. নাসির হোসেন জানান, স্ট্যান্ডে লেগুনা দাঁড় করিয়ে পাশের চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন তারা। দোকানটির একপাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন রাজিব। তখন নির্মাণাধীন একটি ভবন থেকে দেয়াল ভেঙে ইট নিচে পড়ে। কয়েকটি ইট রাজিবের মাথায় পড়লে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। চা দোকানদারের স্ত্রীও আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাজিবকে আবার ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়।

মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিয়ার রহমান জানান, ৬০ ফিট লেগুনাস্ট্যান্ড সংলগ্ন একটি নির্মাণাধীন ১৬তলা ভবনের ১৫তলা থেকে দেয়ালের একাংশ ভেঙে নিচে পড়ে। এতে লেগুনাচালক রাজিব ও স্থানীয় এক চা দোকানদারের স্ত্রী আহত হয়েছেন। রাবিবকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলেও ওই নারীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন