হোম অন্যান্যসারাদেশ বেনাপোল সাদিপুর গ্রাম থেকে ৫টি পিস্তল ও ৫ রাউন্ড গুলি সহ বাপ ও ছেলে আটক

মিলন হোসেন, বেনাপোল :

যশোরের বেনাপোল সাদিপুর গ্রামে বিজিবি অভিযান চালিয়ে ৫টি পিস্তল ও ৫ রাউন্ড গু‌লি সহ শাহাজজামাল কালু(৫৫)ও সোহেল (৩৫)কে আটক করেছে বিজিবি।সোমবার ভোরে কালু ও সোহেলকে নিজ বাড়ি থেকে অস্ত্র সহ আটক করা হয়। আটক সোহেল কালুর ছেলে ও কালু সাদিপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সায়েদ মিনহাজ সিদ্দিকী জানান.গোপন সংবাদে জানতে পারি কালু ও তার ছেলে সোহেল ভারত থেকে বিপুল পরিমান অস্ত্র চালান এনে বাড়েিত মজুত করেছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম আটকদের বাড়ীতে অভিযান চালিয়ে ৫ টি পিস্তল ও ৫ রাউন্ড গু‌লি সহ তাদেরকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন