হোম অন্যান্যসারাদেশ বেনাপোল নৌম্যানসল্যানডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মিলন হোসেন, বেনাপোল :

বেনাপোল নৌম্যানসল্যানডে বাংলাদেশ ভারত দুদেশের মধ্যে অস্থায়ী শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা দিয়েছেন দুদেশের সংসদ সদস্যরা।সকাল সাড়ে দশটা সময় দুই দেশের এমপি সহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত থেকে শহীদের প্রতি শ্রদ্ধা জানান।

এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন যশোর ৮৫ শার্শা ১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন,শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন,শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা,বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান,বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কামাল হোসেন ভূইয়া,ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মেদ সহ আরো অনেকে।

ভারতের পক্ষে ছিলেন বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ রায়,সাবেক এমপি মমতা ঠাকুর, তৃণমূলের জেলা সভাপতি আলোরানী সরকার সহ আরো অনেকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন