হোম অন্যান্যসারাদেশ বেতাগার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৮বছর বয়সের শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান কর্মসূচী অনুষ্ঠিত

 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের মাসকাটা বাজারের মাসকাটা বাজার জামে মসজিদে ১৪ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার বেতাগা ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১২বছর থেকে ১৮বছর বয়সের শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান কর্মসূচীর অনুষ্ঠিত হয়।

উক্ত টিকা প্রদান কর্মসূচী পরিদর্শন করেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।

এসময় উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার সমাদ্দার, ফকিরহাট উপজেলা সেনেটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র, বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ।

এসময় আরো বেতাগা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়নে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ ও সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের করোনার টিকা প্রদানের আজকের লক্ষ্যমাত্রা ১৫ শত। উক্ত টিকা প্রদান কর্মসূচি চলবে বিকাল ৩টা পর্যন্ত।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন