হোম জাতীয় বেগমগঞ্জে শিশু তাসফিয়া হত্যাকাণ্ড, গ্রেফতার আরও ১

জাতীয় ডেস্ক :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে চাঞ্চল্যকর শিশু জান্নাতুল ফেরদাউস তাসফিয়া হত্যার ঘটনায় মইফুল ইসলাম (২৯) নামের আরও এক আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৯ জুন) হাজীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মইফুল ইসলাম বেগমগঞ্জের দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের তোফায়েল আহমদের ছেলে। তাসফিয়া হত্যার মূল আসামি রিমনের কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য মইফুল।

এ পর্যন্ত তাসফিয়া হত্যার ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। মামলাটি তদন্ত করছে ডিবির ইন্সপেক্টর মো. সবজেল হোসেন।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাজীপুরে অভিযান চালিয়ে তাসফিয়া হত্যাকাণ্ডের মূল আসামি রিমনের সহযোগী ও ওই হত্যাকাণ্ডে জড়িত মইফুলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের গত ১৩ এপ্রিল বিকেল ৩টার দিকে তাসফিয়াকে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী দোকানে যান আবু জাহের। ওই দোকানে গিয়ে তাসফিয়ার জন্য চকলেট, জুস ও চিপস নিয়ে দোকান থেকে বের হওয়ার সময় মহিন, রিমন, আকবর, নাঈমের নেতৃত্বে ১৫-২০ জনের একদল সন্ত্রাসী মামুনের দোকানে এসে তুই (আবু জাহের) ওইদিন বৈঠকে ছিলি বলে গালাগালি করে।

একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে পাশে থাকা গ্যাস সিলিন্ডারে লেগে তা লক্ষ্যভ্রষ্ট হয়। পরে দোকান থেকে বের হয়ে যাওয়ার সময় দুই রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এতে তাসফিয়া ও জাহের গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়েন।

পরে গুলিবিদ্ধ তাসফিয়া ও আবু জাহেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন। পরে সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার নানীর কোলে মারা যায় তাসফিয়া। মাটি কাটার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন