নিজস্ব প্রতিনিধি :
২১ সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস উপলক্ষে বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর সন্ধায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে পিস কনসোর্টিয়ামের আয়োজনে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফতেমা তুর জহুরা,জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিলটন,মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফতেমা জহুরা, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর সবুর বিশ্বাস,পিস কনসোর্টিয়ামের ম্যানেজার সৈয়দ সানাউল বাশার লিওন,মনিটরিং অফিসার মহিন আহমেদ, একাউন্ট অফিসার আক্তার হোসেন, ফিল্ড অফিসার মনিরা সুলতানা,পৌর পিস ক্লাবের সভাপতি মোস্তাকিম হোসেন সোহান,সাধারণ সম্পাদক গোলাম হোসেন, প্রচার সম্পাদক ইব্রাহিম খলিল সহ সদর উপজেলার সকল ইউনিয়ন পিস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
