হোম অর্থ ও বাণিজ্য বিশ্বব্যাপী খাদ্য সংকটের দায় প্রত্যাখ্যান করল রাশিয়া

বাণিজ্য ডেস্ক :

সারাবিশ্বে খাদ্য সংকটের জন্য মস্কো দায়ী- এমন দাবি প্রত্যাখ্যান করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। মিশরের কায়রোতে আরব লীগের প্রতিনিধির উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি বলেন, পশ্চিমা দেশগুলো বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তায় নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কিত সত্যকে বিকৃত করছে। এসময় তিনি অভিযোগ করে বলেন, পশ্চিমা দেশগুলো অন্যদের ওপর তাদের আধিপত্য চাপানোর চেষ্টা করছে।

বিবিসির প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউক্রেন-রাশিয়া সংঘাতের কারণে সারাবিশ্বে খাদ্যদ্রব্য ঘাটতি দেখা দিয়েছে। এতে করে আরব বিশ্ব এবং আফ্রিকার বেশিরভাগ অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) কৃষ্ণসাগরের বন্দরগুলোতে পুনরায় শস্য রফতানি চালুর জন্য এক যুগান্তকারী চুক্তিতে সই করে রাশিয়া ও ইউক্রেন। তবে তার একদিন পরেই ইউক্রেনের ওডেসা বন্দরে ক্ষেপাণস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে করে এ চুক্তিটির ভাগ্য অনিশ্চয়তায় ঝুলছে।

এদিকে ইউক্রেন সংঘাতের কারণে বিশ্বব্যাপী শুরু হওয়া ক্ষোভ প্রশমনে সমর্থন আদায়ে আফ্রিকার তিন দেশে সফর করবেন সের্গেই লাভরভ।

তিনি বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর ‘আক্রমনাত্মকতা’ একটি সহজ উপসংহারেরই ইঙ্গিত দেয়, সেটি হলো- এটি ইউক্রেনের সঙ্গে সম্পর্কিত নয়, এটি ভবিষ্যতে বিশ্ব শৃঙ্খলার সঙ্গে সম্পর্কযুক্ত। তারা বলেন যে সবাইকে অবশ্যই একটি নিয়মভিত্তিক বিশ্বব্যবস্থাকে সমর্থন করতে হবে এবং নিদির্ষ্ট কোনো পরিস্থিতি পশ্চিমারা কিভাবে নিজেদের পক্ষে সমাধান করতে পারবে, তার ওপর নির্ভর করে নিয়মগুলো লেখা হয়।

এর আগে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ সোকরির সঙ্গে সাক্ষাত করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন