স্পোর্টস ডেস্ক:
গত রোববার নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। ঐতিহাসিক এই জয়ের পরপরই বিশ্বকাপজয়ী দলের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। বোর্ড জানিয়েছে, বিশ্বকাপজয়ী দলটির জন্য মোট ১৩১ কোটি রুপি নগদ পুরস্কার দেওয়া হবে।
বিসিসিআই এক বিবৃতিতে খেলোয়াড়, কোচিং স্টাফ ও নির্বাচকদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও তাদের ধারাবাহিক সাফল্য কামনা করেছে। বিবৃতিতে সাইকিয়া জানান, পুরো টুর্নামেন্ট জুড়ে ভারতীয় দল যেভাবে দাপট দেখিয়েছে এবং ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বড় ব্যবধানে পরাজিত করে ট্রফি ধরে রেখেছে, তা দেশের ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারত ২৫৫ রান সংগ্রহ করার পর জসপ্রীত বুমরাহর দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডকে ১৫৯ রানে গুটিয়ে দেয়। বিসিসিআইয়ের পক্ষ থেকে দলের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে সাফল্যের এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
