হোম অন্যান্যসারাদেশ বিশিষ্ট সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর মাতার আকস্মিক মৃত‌্যুতে সংকল্প নিউজের শোক

সংকল্প ডেস্ক :

বিশিষ্ট সাংবাদিক, আরটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি, সংকল্প নিউজের সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তীর মাতা শোভারানী চক্রবর্তী আজ বিকাল তিনটার পর ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন। তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের কলাপাতা গ্রামের নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় একশত বছর।

বার্ধক্যজনিত কারণে তিনি গত এক সপ্তাহ যাবত অসুস্থ হয়ে নিজের বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র সন্তান, ৫ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শোভারানী চক্রবর্তী দীর্ঘদিন তার জ্যেষ্ঠ পুত্র রামকৃষ্ণ চক্রবর্তীর সাতক্ষীরা শহরের রসুলপুর মেহেদীবাগের বাড়িতে বসবাস করতেন। এক বছর আগে তিনি স্বামীর পৈতৃক ভিটায় ফিরে গিয়ে কনিষ্ঠ পুত্র লক্ষণ চক্রবর্তীর সংসারে বসবাস করতেন। বার্ধক্যজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। কপোতাক্ষ নদের তীরবর্তী বাহাদুরপুর শশান ঘাটে শোভারানী চক্রবর্তীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

তার আকস্মিক মৃত‌্যুতে তার পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এসময় সংকল্প নিউজ পরিবারের পক্ষ থেকে তার শোকস্তব্ধ পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন সংকল্প নিউজের উপ-সম্পাদক কাজী শওকত হোসেন ময়না, ব‌্যবস্থাপনা সম্পাদক মোঃ নিজাম সরদার, বার্তা সম্পাদক সৈয়দ শামসের ই এলাহী (পরশ), সহ-সম্পাদক অন্তর বিশ্বাস সহ সংকল্প নিউজ পরিবারের সকলেই।

 

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন