হোম জাতীয় বিপুল জনসমর্থনে তারেক রহমানের ম্যান্ডেটকে ‘ইতিবাচকভাবে’ দেখছে ভারত

বিপুল জনসমর্থনে তারেক রহমানের ম্যান্ডেটকে ‘ইতিবাচকভাবে’ দেখছে ভারত

কর্তৃক Editor
০ মন্তব্য 54 ভিউজ

নিউজ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণের বিপুল সমর্থনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি যে ম্যান্ডেট এসেছে, সেটিকে ইতিবাচকভাবে দেখছে ভারত।

একই সঙ্গে এটি দুই দেশের মধ্যকার গভীর বন্ধুত্ব, অভিন্ন ইতিহাস ও সংস্কৃতির প্রতিফলন এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্বকেও পুনর্ব্যক্ত করছে বলেও মনে করছে বৃহৎ প্রতিবেশী দেশটি। রোববার (১৫ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার শ্রী ওম বিড়লা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের এই শপথগ্রণ অনুষ্ঠানে তিনি ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন।

ভারত সরকার আরও জানায়, এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্পিকারের অংশগ্রহণ দুই দেশের বন্ধুত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের অবিচল অঙ্গীকারকে দৃঢ় করবে।

বিবৃতিতে বলা হয়েছে, জনগণের বিপুল সমর্থনে তারেক রহমানের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ যে ম্যান্ডেট পেয়েছে, তা নয়াদিল্লি ইতিবাচকভাবে দেখছে।

একই সঙ্গে এটি দুই দেশের মধ্যকার গভীর বন্ধুত্ব, অভিন্ন ইতিহাস ও সংস্কৃতির প্রতিফলন এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্বকেও পুনর্ব্যক্ত করছে বলেও মনে করছে ভারত।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন