হোম অন্যান্যসারাদেশ “বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু” অপর দুইজন গুরুতর আহত, সুনামগঞ্জ সদরে প্রেরণ

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে পৃথক দুটি ঘটনায় মাহমুদুল হাসান (১০) নামের এক শিশুর মৃত্যু মৃত্যুসহ আরও আহত হয়েছেন দুইজন।

আজ বুধবার বিকাল ৪টার সময় উপজেলার মাটিয়ান গ্রামের ঘটনাটি ঘটে। অন্যদিকে একই উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বড়দল গ্রামের পৃথক একটি ঘটনায় আরও দুইজন আহত হয়।

নিহত মাহমুদুল হাসান(১০)উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়ন মাটিয়ান গ্রামের মুশাহিদ মিয়ার ছেলে,সে মাটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।

এরেই ধারাবাহিকতায় অন্যদিকে উপজেলার শ্রীপুর (দক্ষিণ) ইউনিয়নের রফিক ইসলাম এর ছেলে পারভেজ (১১)ও ভাতিজা জিসান (১০)নামের দুই শিশু গুরুতর আহত হয়েছে।

স্থানীয় সুত্রে জানাযায় বুধবার (২৯জুন)বিকাল ৫টা ৩০মিনিটে উপজেলা শ্রীপুর উত্তর ইউনিয়নের মাটিয়ান গ্রামে নিহত শিশুর বাড়ির ঘাটে লাগানো স্টিলবডি ছোট নৌকায় স্কুল শিক্ষার্থী মাহমুদুল হাসান খেলা করছিল,খেলার একপর্যায়ে নৌকার পিছনের অংশে উঁচু স্থানে উঠানামা করার সময়,বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুৎ পৃষ্ঠে ছিটকে পানিতে পড়ে যায়।সংবাদ পেয়ে স্বজনরা উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে।

অন্যদিকে একই উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের মানিকখিলা গ্রামের পারভেজ ও জিসান বড়দল গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে,ছোট নৌকা নিয়ে ঘুরতে বাহির হলে,বিকালে পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হয়েছে।আহত অবস্থায় তাদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাদের কে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মির্জা রিয়াদ হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এক শিশু শিক্ষার্থী নিহত ও অপর দুইজন গুরুতর আহত দুই শিশুকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ ওসি মোঃ আব্দুল লতিফ তরফদার বলেন আমি শুনেছি বিদ্যুৎ পৃষ্ঠে একজন স্কুল শিক্ষার্থী শিশু মারা গেছে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।একটু পড়ে বিস্তারিত জানাতে পারবো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন