হোম অন্যান্যসারাদেশ বিদায় বেলায় কাঁদলেন ও কাঁদালেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম 

পিরোজপুর অফিস :

পিরোজপুরের পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান তার বিদায় উপলক্ষে আয়োজিত  অনুষ্ঠানে অঝোর ধারায় কাঁদলেন তিনি। আর এ সময় উপস্থিত সহকর্মীরাও তার বিদায়ে মর্মাহত হয়ে অঝোর ধারায় কাঁদলেন।

শনিবার (১৭ জুলাই) সকালে জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত ওই বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো.ঠান্ডার খায়রুল ইসলাম, নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম।

এ সময় পুলিশ সুপারের গাড়িটি ফুল দিয়ে সাজিয়ে ও গাড়িটি রশি দিয়ে বেঁধে পুলিশের  কর্মকর্তারা তা টেনে আনেন । এ সময় ওই গাড়িতে ফুল ছিটিয়ে তাকে সম্মান প্রদর্শন করেন পুলিশ কর্মকর্তারা ।

বিদায়ী পুলিশ সুপার তার এমন সম্মান জনক বিদায়ে তিনি আবেগ আপ্লুত হয়ে সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কেঁদে ফেলেন।  বিদায় অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তারা বক্তব্য কালে তার সততা ও আত্মরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কেঁদে ফেলেন সেখানে।

উল্লেখ্য, গত রবিবার (১১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খানের বদলির আদেশ করা হয়। এতে তাকে (হায়াতুল ইসলাম খান) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার হিসাবে ও চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ সাঈদুর রহমানকে পিরোজপুরের পুলিশ সুপার হিসাবে দায়িত্ব দেয়া হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন