রিপন হোসেন সাজু, মণিরামপুর (যশোর) :
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, বিজয়ের অনুভূতি সব সময়ই আনন্দের। তবে বিজয়ের এ সাফল্যর আনন্দ সবাইকে ধরে রাখতে হবে। আজ যারা আমাকে বিজয়ের সঙ্গী হয়েছেন তাদেরকে সেই বিজয়ের মুকুট ধরে রাখতে হবে। বিশেষ করে যাদের আত্মত্যাগের ফসল আপনাদের এ বিজয়।
তিনি জনগনের উদ্দেশ্যে আরো বলেন, এ দেশের মানুষের আর্থসামাজিক ও রাজনৈতিক অধিকার তথা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সফল নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোটি কোটি মানুষকে তিনি স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে তুলেছিলেন শুধু একটি স্বাধীন রাষ্ট্রর জন্য। বঙ্গবন্ধুর সেই আর্থ সামাজিক উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন করতে তিনি নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন বলে সভায় দাবী করেন।
প্রতিমন্ত্রী শুক্রবার সন্ধ্যায় মণিরামপুর উপজেলার শ্যামকুড় বহুমুখী বিদ্যালয়ের আয়োজনে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান।
আওয়ামীলীগ নেতা ও বিদ্যালয়ের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদের পরিচালনায় সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা আওয়ামীলীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, মহিলা ভাইচ চেয়ারম্যান কাজী জলি আক্তার, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয় সম্পাদক অজিত কুমার ঘোষ, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহিনুর রহমার শাহিন, মুক্তিযোদ্ধা হেরমত আলী, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম সরদার, প্রধান শিক্ষক আব্দুল কাদের, ইউপি সদস্য ফজলুর রহমান প্রমূখ।
