হোম সোশ্যাল মিডিয়া বিএনপি প্রার্থী স্বামীর জন্য ভোট চাইলেন চীনা স্ত্রী

বিএনপি প্রার্থী স্বামীর জন্য ভোট চাইলেন চীনা স্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 97 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের নির্বাচনী প্রচারণায় নিয়মিত মুখ হয়ে উঠেছেন তার চীনা স্ত্রী ওয়াং লিনা। স্বামীর সঙ্গে বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশগ্রহণ ছাড়াও বাংলা ভাষায় দিচ্ছেন বক্তব্যও।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) আব্দালপুর এলাকায় নারীদের নিয়ে উঠান বৈঠকে স্ত্রীর ধানের শীষে ভোট চাওয়ার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন জাকির হোসেন সরকার।

৫৮ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে ওয়াং লিনাকে ভাঙা বাংলায় তার স্বামীর জন্য ভোট চাইতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, লিনা বাংলায় বলছেন, ‘আপনারা আমার স্বামী ইঞ্জিনিয়ার জাকিরকে ধানের শীষে ভোট দিন, আস্সালামুআলাইকুম।’

এদিকে গতকাল রাতে জাকির হোসেন সরকারের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করা ভিডিও ক্লিপের কমেন্টে প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা।

ধানের শীষ প্রতীকের প্রার্থী জাকির হোসেন সরকার কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব। ২০১৪ সালে বিএনপির দলীয় সমর্থনে সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে দলীয় মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য (এমপি) পদে নির্বাচন করেন।

সে সময় তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন