হোম অন্যান্যসারাদেশ বাড়ির সামনে থেকে কৃষকের লাশ উদ্ধার

কিশোর কুমার, নিজস্ব প্রতিনিধি :

পাটকেলঘাটায় নিজ বাড়ির সামনে থেকে আরিজুল মোড়ল (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আরিজুল কাশিয়াডাঙা গ্রামের মৃত আক্কাজ মোড়লের ছেলে। মঙ্গলবার ভোর রাতে পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে ।

নিহতের ভাইপো রিপন মোড়ল জানায়, রাত ১১টার দিকে কাকা আবুল মোড়লের বাড়ি থেকে রাতের খাবার খেতে আর বাড়ি ফেরেনি। স্থানীয়রা আজ ভোর রাতে রাড়ির সামনে লাশ দেখতে আমাদের ও থানা পুলিশকে খবর দেয়।

তিনি আরো জানান, প্রতিবেশী তাকের শেখের ছেলে পংকজ শেখ , শেখ আকের শেখের ছেলে রবিন শেখ ও বাকের শেখের ছেলে ভুট্টো শেখের সাথে ৭২ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল।এ কারনে তাকে হত্যা করা হতে পারে বলে আমরা ধারনা করছি।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশী এক গৃহবধু জানায়, একই এলাকার আকাম মোড়লের স্ত্রী দিপিকার সাথে পরকিয়ার সম্পর্ক ছিল আরিজুলের। এনিয়ে একাধিক বার শালিশ বিচার বসেছে অনেক বার। বছরখানেক আগে তাকে পরকিয়ার কারনে জনতা আটক করে খলিষখালী ক্যাস্পে সেপার্দ করে।পরবর্তীতে সেখান থেকে ২০হাজার টাকা জরিমানা দিয়ে মুক্তি পায় সে।

সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম জানান,সপ্তাহ খানেক আগে জমির রায় পায় আরিজুল। দুদিন আগে ওই জমি মাপার কথা ছিল তাদের । এরপর ঝামেলা সৃষ্টি হলে বিষয়টি নিয়ে পাটকেলঘাটা থানায় দুপক্ষে ডাকা হয়। জমির বিরোধের জেরে ঘটনাটি ঘটতে পারে বলে জানান তিনি।

স্থানীয় একটি সুত্র জানায়, আরিজুলের সাথে এলাকার একাধিক লোকজনের সাথে জমি নিয়ে বিরোধ ছিল। এছাড়া সে এলাকার লোকজনকে টাকা পয়সা ধার দিত। গতকাল রাত ৮ টার দিকে রাঘবকাটি গ্রামের জৈনেক এক ব্যাক্তির সাথে টাকা নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পরে। আজ ভোর রাতে তাকে বাড়ির সামনে হত্যা করা হয়।

বিষয়টি নিয়ে অভিযুক্ত পঙ্কজ শেখ, রবিন শেখ ও ভুট্টো শেখের সাথে কথা বলার চেষ্টায় ব্যার্থ হয়ে পংকজ শেখের স্ত্রী ঝর্না রানীর সাথে কথা বললে তিনি জানান, প্রায় ৩০/৪০ বছর ধরে আমাদের পরিবারের সাথে আরিজুলের জমি নিয়ে মামলা চলছিল। তাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক বেশ ভাল আমাদের। জমি না পেয়ে তার পরিবারের লোকজন আমাদের এখন মিথ্যা মামলার জালে ফেলে হয়রানি করার চেষ্টা করছে।

সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার হুময়ন কবির জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । লাশের মাথায় লোহার রড় জাতীয় কোন বস্তু দিয়ে আঘাত করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। হত্যার রহস্য উৎঘটনের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। এ বিষয়ে থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন