হোম অন্যান্যসারাদেশ বাথরুমে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জ রেলস্টেশনের দু’তলার বাথরুমে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ২০ সেপ্টেম্বর সোমবার রাত ৭.৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকার আব্দুল জলিলের ছেলে মাহমুদুল হাসান সাগর (২৮) ওই শিশুটিকে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ডেকে আনে। পরে মেয়েটিকে রেল স্টেশনের মূল ভবনের দু’তলার রেস্ট হাউজের সিড়ির দক্ষিণ পাশে ভিআইপি রুমের বাথরুমে নিয়ে যায়। পরে মেয়েটির হাত বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে সাগর পালিয়ে যায়। স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যায়।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমদাদুল হক সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে মেয়েটির ভাই বাদী হয়ে রাতেই রেলওয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামী সাগরকে ধরতে অভিযান চালছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন