মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
মনিরামপুরের বাজিতপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে শনিবার ২৬ মার্চ দিনব্যাপি বাজিতপুরে স্বাধীনতার সুবর্র্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন, অডিট অব স্কুল চিলড্রেন এডুকেশনাল প্রোগ্রাম, উপ-আনুষ্ঠানিক শিক্ষাব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বাস্তবায়নে সহযোগী সংস্থা, পদ্মা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মনিরামপুর এর সহযোগীতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক চেয়ারম্যান মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক মোঃ মাহাবুব আক্তার, প্রধান শিক্ষক তহমিনা খাতুন, পরিচালনায় ছিলেন উপজেলা প্রোগ্রাম ম্যানেজার দেব দুলাল চক্রবর্তী, অজয় চক্রবর্তী, রিনা আক্তার, পুতুল চক্রবর্তী, পিন্টু ঘোষাল প্রমুখ।
অনুষ্ঠানে উপ-আনুষ্ঠানিক শিক্ষাব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষার ৫টি স্কুলের ছাত্র ছাত্রীসহ শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শামিম আক্তার। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
