মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
বাজিতপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ই ফেব্রুয়ারী। কোন প্রতিদ্ব›দ্বী না থাকায় একজন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর এবং একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচনের আগেই নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত দুই প্রার্থী হলেন, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ কামাল খাঁন এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোছাঃ সেলিনা আক্তার খানম।
নির্বাচনের রিটার্নিং অফিসার ও বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার দীপ্তিময়ী জামান বিষয়টি নিশ্চিত করেছেন। বাজিতপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৮১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১২ হাজার ১৫০ জন ও মহিলা ভোটার ১২ হাজার ৫৬২ জন।
গতকাল ২৭ জানুয়ারি পৌর নির্বাচনের প্রতীক বরাদ্ধ দেয়া হয়। কিন্তু ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মোঃ কামাল খাঁন এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোছাঃ সেলিনা আক্তার খানম ছাড়া অন্য কোন প্রার্থী না থাকায় এই দুই প্রার্থীকে বিনা প্রতিদ্ব›িদ্বতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। বাজিতপুর পৌরসভা নির্বাচনে বর্তমানে মেয়র পদে ৩ জন, ৮টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩১ জন এবং ২টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন রয়েছেন।
