মোল্লাহাট( বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাট প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি নিহার রঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি ও অন্যান্য নেতৃবৃন্দের সাথে আজ বুধবার(২ডিসেম্বর,২০২০) সকালে বাগেরহাট প্রেসক্লাবের কনফারেন্স রুমে মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহম্মদ পিকিং ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন সহ মোল্লাহাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বাগেরহাট প্রেসক্লাবের নব নির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দকে মোল্লাহাট প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়।
সাক্ষাৎ কালিন অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সদ্য সমাপ্ত নির্বাচনের নির্বাচন কমিশনার আহসানুল করিম, নব নির্বাচিত যুগ্ম-সম্পাদক মোঃ আজমল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মোঃ রবিউল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ ইয়ামীন আলী, নির্বাহী সদস্য ফকির হাসান আলী। মোল্লাহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এম এম আরাফাতুল ইসলাম ও মোঃ আমির আলী, যুগ্ম-সম্পাদক মোঃ তরিকুল ইসলাম সজল, সাংগঠনিক সম্পাদক মোঃ জেহাদ আলী, দপ্তর সম্পাদক আবুল কাসেম কালিম, প্রচার সম্পাদক আব্দুল্লাহ ফারুক, নির্বাহী সদস্য মুসা কালিম উল্লাহ, মোঃ জাকির হোসেন, এস এম সোহেল রানা, মোঃ রাকিবুল ইসলাম প্রমুখ।
