হোম জাতীয় বাগেরহাটে ধর্ষণে অভিযুক্ত গ্রেফতার

জাতীয় ডেস্ক :

বাগেরহাটের রামপালে পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হাসান মীর (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (০৭ মার্চ) বিকেলে রামপাল উপজেলার এক সুপারি বাগানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় র‌্যাব-৬ খুলনার সদস্যরা অভিযান চালিয়ে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে। গ্রেফতার হাসান মীর রামপাল উপজেলার সরাফপুর গ্রামের হাবিব মীরের ছেলে।

শিক্ষার্থীর পরিবারের বরাত দিয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুদ্দিন বলেন, স্কুল থেকে বাড়ি ফেরার পথে ৫ম শ্রেণির ওই শিক্ষার্থীর সঙ্গে দেখা হয় হাসান মীরের। এ সময় হাসান মীর বলেন, ‘তোর মা আমার বাড়িতে আছে, আমার সাথে চল। তখন ওই শিক্ষার্থীকে সুপারি বাগানে নিয়ে ধর্ষণ করে হাসান মীর। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ধর্ষক পালিয়ে যায়। শিক্ষার্থীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। ওই রাতেই অভিযুক্ত হাসান মীরকে আসামি করে মেয়েটির বাবা বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার একমাত্র আসামি হাসান মীরকে গ্রেফতার করেছে র‌্যাব।

ওসি আরও বলেন, মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য তাকে আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন