হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্তীর সুস্থতা কামনায় বিবৃতি প্রদান

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

একাত্তর টেলিভিশনের বাগেরহাট জেলা স্টাফ রিপোর্টার, কালের কন্ঠ, ইউএনবি, ডেইলি সান প্রত্রিকার জেলা প্রতিনিধি ও বাগেরহাট প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্তীর রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন, সহ-সভাপতি মান্না দে, পিকে অলোক, শেখ আজমল হোসেন, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান মনি, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন দে, এম জাকির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক ফকির মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহসান টিটু, দপ্তর সম্পাদক সুমন কর্মকার, প্রচার সম্পাদক সৈয়দ অনুজ, ক্রীড়া সম্পাদক মোঃ বাদশা আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, কার্যনির্বাহী সদস্য খান মাহামুদ আরিফুল হক, মোঃ মাহবুবুর রহমান দুলু, মোঃ কামরুল আহসান হীরক, মোঃ মোজাহিদুর রহমান, এস কে নাজমুল হাসলাম, সাধারন সদস্য শেখ আজমল, মোঃ সাইদুর রহমান, ইমরান শিকদার, সোনাতন কর্মকার, হিরামন দেবনাথ, দাউদ হায়দার বাবু, মোঃ বিল্লাল খান প্রমূখ। এখনও পর্যন্ত তার সঠিক রোগ নির্ণয় করতে পারেনি বিশেষজ্ঞ চিকিৎসা বোর্ড। বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসা চলছে তার। সার্বক্ষণিক চিকিৎসা মনিটরিং করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে, মঙ্গলবার খুলনা মেডিক্যাল কলেজের সহকারী পরিচালক ডা. পুলক দেবনাথ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) এসআইএমও ডা. সৈয়দ আহসান রিজভী দেখতে যান সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্তীকে। বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলে বিষ্ণু প্রসাদের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন তারা। এদিকে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, বাগেরহাট সদর হাসপাতাল ও খুলনা মেডিক্যালে একাধিকবার পরীক্ষা-নিরীক্ষা করা হয়। কিন্তু এতোদিনেও কোনো নির্ণয় করা সম্ভব হয়নি। এ ব্যাপারে পরবর্তী করণীয় নিয়ে ভাবছেন বিশেষজ্ঞ চিকিৎসা বোর্ড।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন