মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে পদ্মডাঙ্গা গ্রামে এক মুদি দোকানের হালখাতার বিরিয়ানী খেয়ে নারী শিশুসহ ৪ জন অচেতন হয়ে মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলাধীন কোদালীয়া ইউনিয়নের পদ্মডাঙ্গা গ্রামে শরিফুলের মুদি দোকানের হালখাতা অনুষ্ঠানে অংশগ্রহন করে একই গ্রামের সমর রায় এর স্ত্রী, দুই সন্তান ও শাশুড়ি।
দোকানে সামান্য বাকি টাকা পরিশোধ করলে তাদের আপ্যায়নের জন্য ২প্যাকেট বিরিয়ানী খেতে দেয়। প্যাকেট ২টি বাড়িতে এনে ৪জন এক সাথে ভাগকরে খায়। সমর বাড়িতে রান্না করা অন্য খাবার খেয়ে বাড়ির বাইরে চায়ের দোকানে যায়। পরবর্তিতে প্রতিবেশী প্রদীপ খা তাদের বাড়িতে একটি কাজে এসে ডাকাডাকি করলে কারো কোন সাড়া না পেয়ে আশপাশের লোকজনদের ডেকে এনে দেখে সমরের স্ত্রী হেমলতা রায়(৪৫), কলেজ পড়–য়া কন্যা রিংকি রায়(১৮), শিশুপুত্র অশ্বিনি রায়(৬)ও বৃদ্ধা শাশুড়ী পূর্ণিমা রানী(৭০) ,অচেতন হয়ে পড়ে আছে।
সমর তখন খবর পেয়ে বাড়ি ছুটে এসে প্রতিবেশীদের সহযোগিতায় নসিমন গাড়িতে দ্রত মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। শনিবার রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের জ্ঞান ফেরেনী। এবিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী গোলাম কবীর জানান ভুক্তভোগীদের কাছ থেকে শনিবার দুপুরে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
s
