হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত।

বাগেরহাটের মোল্লাহাটে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত।

কর্তৃক Editor
০ মন্তব্য 183 ভিউজ

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ

মোল্লাহাটে আজ রবিবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উপলক্ষ্যে নানা কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো প্রশিক্ষিত যুবদের মাঝে সনদ পত্র ও যুব ঋণের চেক বিতরন এবং অলোচনা সভা। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন।

বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম। যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজকুমার বিশ্বাস, ইউ.পি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন ও শেখ রফিকুল ইসলাম প্রমুখ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন