মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে আজ বুধবার(১২ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাইকার এর সহায়তায় ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ১৫ দিন ব্যাপি প্রশিক্ষন শেষে সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে, সকাল ১১টায় অনুষ্ঠিত উক্তানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা ও রুবিয়া বেগম।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, সমবায় কর্মকর্তা এ বি এম মোরশেক, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, মোল্লাহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, ইউডিএফ নুরজাহান খাতুন, তথ্যআপা প্রকল্পের সমন্বয়কারী যুথিকা বিশ্বাস প্রমুখ।
উল্লেখ্য প্রশিক্ষনে ব্যবসা সম্প্রসারণ, হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষন ও আত্ম কর্মসংস্থান সৃষ্টিতে রান্না বিষয়ক ১৫ দিন ব্যাপী প্রশিক্ষনে ৯০জন ক্ষুদ্র উদ্যোক্তা অংশ গ্রহন করে।
উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় সাংবাদিকদের জানান, আলোকিত ও মানবিক মোল্লাহাট উপজেলা বিনির্মানের প্রত্যয়ে উপজেলা প্রশাসন নানা উদ্যোগ হাতে নিয়েছে, তারই ধারাবাহিকতায় মোল্লাহাটের ক্ষুদ্র নারী উদ্যোগক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষন দেওয়া হয়েছে।
