হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাট আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারী)সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে, এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায়“জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” এই প্রতিপাদ্যের আলোকে, মুজিববর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্য বিধি অনুসরণ করে, উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক’ এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবীয়া বেগম।

সঞ্চালনা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ সৌমিত্র মিত্র, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন ও শেখ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ কামরুন্নেসা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, খাদ্য কর্মকর্তা, মোল্লাহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম খান, ওসিএলএসডি মমতাজ বেগম,ইউপি সদস্য কামরুজ্জামান মোল্লা, হেটেল মালিক এমদাদুল হক ও কবীর খাকি, বেকারী মালিক মাহবুব হোসেন, মিষ্টান্ন ভান্ডারের স্বপন বিশ্বাস প্রমুখ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন