হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে মঙ্গলবার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং ক্রেইন প্রকল্পের সহযোগিতায় “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগন্য” প্রতিপাদ্যের আলোকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিলো বর্নাঢ্য র‌্যালী, চেক বিতরণ ও আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) অনিন্দ্য মন্ডল, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম।

মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার এর পরিচালনায় অনুষ্ঠিত উক্তানুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়া, পল্লি সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক অভিজিৎ রানা, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী তসলিম আহম্মদ, তথ্য আপা প্রকল্পের সমন্বয়কারী যুথিকা বিশ্বাস, জেজেএস ক্রেইন প্রকল্পের সমন্বয়কারী নবকুমার সাহাসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও রাজনৈতিক গন্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন