হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে সোমবার(২৬জুলাই) উপজেলাধীন চুনখোলা ইউনিয়নের শাসন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আইন শৃংখলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার পুলিশ সুপার কে এম আরিফুল হক (পিপিএম)।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান জনাব শাহীনুল আলম ছানা। অতিথিদের মাঝে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ভূইয়া হেমায়েত উদ্দিন সহকারী পুলিশ সুপার (ফকিরহাট সার্কেল) ছয়ের উদ্দিন আহম্মেদ।

সভাপতিত্ব করেন মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাস। আরও উপস্থিত ছিলেন স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। উক্ত সভায় পুলিশ সুপারসহ সকল নেতৃবৃন্দ এলাকায় আইন শৃংখলা রক্ষা ও মাদক নির্মূল করার জন্য সর্ব সাধারনের প্রতি আহবান জানান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন