নড়াইল অফিস :
নড়াইলের কৃতি সন্তান বরেন্য ক্রীড়া সংগঠক আশিকুর রহমান মিকুকে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ৫ম বারের মত সাধারন সম্পাদক ও ৩য় বারের অলিম্পিক এসোসিয়েশনের উপ মহাসচিব নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিল নড়াইল জেলা পরিবেশক সমিতি।
মঙ্গলবার ১১জানুয়ারী দুপুরে জেলা পরিবেশক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন খান ডালুর সভাপতিত্বে নড়াইল ৩নং পৌর মাকের্টের সমিতির নিজ কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ পরিদর্শক মাহমুদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আয়ুব খান বুলু, মোঃ হাসানুজ্জামান, জেলা পরিবেশক সমিতির সাদারন সম্পাদক মনিরুজ্জামান লিটন প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জেলা পরিবেশক সমিতিকে ধন্যবাদ জানিয়ে বলেন, গুনী ব্যক্তিদের সংবর্ধনা দিলে তাদের কাজের গতি আরো বৃদ্ধি পায়। তাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের জেলা পরিবেশক সমিতি মত সকলকে এগিয়ে আসতে হবে।
আশিকুর রহমান মিকু বলেন, আমি সংবর্ধনা নেওয়ার জন্য কাজ করছি না। তবে জেলা পরিবেশক সমিতিকে ধন্যবাদ জানিয়ে বলেন, নড়াইলের ক্রীড়ার জন্য যে সকল ক্রীড়াবিদ অবদান রেখেছে তাদেরকেও সংবর্ধনা দিলে নড়াইলের ক্রীড়া অঙ্গন আরো গতিশীল হবে। আমার চেষ্টা থাকবে নড়্ইালকে দেশের শ্রেষ্ট ক্রীড়া জেলা হিসাবে প্রষ্ঠিত করা।
