হোম অন্যান্যসারাদেশ বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটে: মণিরামপুরের কুলটিয়া ইউপি কমিটি গঠন, আহবায়ক হলেন বাবু সুদিপ সিংহ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে যশোরের মণিরামপুরে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের ২১ সদস্য আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। যেকোনো ঘটনায় হামলার শিকার হয় হিন্দু সম্প্রদায়ের মানুষ। একটি দেশে সংখ্যালঘুদের ওপর অব্যাহত হামলা মেনে নেওয়া যায় না।

সারাদেশেই অনেক বড় বড় সন্ত্রাসী হিন্দুদের ওপর নানাভাবে নির্যাতন চালাচ্ছে। কাজেই তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। অন্যথায়, সংখ্যালঘু বলে হিন্দুরাও ঘরে বসে মুখ বুঝে এসব অন্যায় মেনে নিবে না। তাদের এই বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট সারা দেশে হিন্দু নির্যাতন আটকাতে আন্দোলনে নেমে পড়তে তারা প্রস্তুত।

মণিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের আহবায়ক কমিটিতে আছেন আহবায়ক- সুদিপ সিংহ , যুগ্ম আহবায়ক- সুমন বৈরাগী, নিউটন মল্লিক, সদস্য সচিব- হিরাশিষ মজুমদার, যুগ্ম সদস্য সচিব- জয়ন্ত বিশ্বাস। সদস্য -রতন চক্রবর্তী, জয়ন্ত সরকার, ধীরাজ বিশ্বাস, সজল রায়, বিজয় মল্লিক, শিমুল মন্ডল, তন্ময় মন্ডল, অরিজিৎ মল্লিক, সুমন ধর, শিমুল ঘোষ, অসিম মন্ডল, দ্বীপজয় বিশ্বাস, অশোক মন্ডল, সৈকত বৈরাগী, লিটা মন্ডল, আশিষ চক্রবর্তী।।

নব-নির্বাচিত কমিটির আহবায়ক সুদিপ সিংহ বলেন,বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে আমি সর্ব প্রথমে ধন্যবাদ জানাই।। তিনি বলেন মনিরামপুর উপজেলায় ইউনিয়নে কমিটি হিসাবে হিন্দু যুব মহাজোটকে গতিশীল করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।উপজেলা ও জেলা কমিটিকে কৃতজ্ঞতা জানাই ।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট হল বাংলাদেশের একটি হিন্দু গন মানুষের সামাজিক সংগঠন। ১৭ সেপ্টেম্বর ২০০৬ সালে বাংলাদেশ হিন্দু মহাজোট নামে প্রতিষ্ঠিত হয়। বিজিএইচএম এর মূল লক্ষ্য হলো হিন্দু সমাজকে সুসংহত করা এবং হিন্দু ধর্ম রক্ষা করার – সেবা করা। এই দলটির বর্তমান সভাপতি হচ্ছেন প্রদীপ কান্তি দে, সাধারণ সম্পাদক- রাজেশ নাহা, সহ সাংগঠনিক সম্পাদক – সুকেন নাহা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন