হোম অন্যান্যসারাদেশ বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক ৬৫ পিস ইয়াবাসহ ০১ জন আটক

 

সংকল্প ডেস্ক :

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ সেপ্টেম্বর ২০২১ তারিখ সন্ধা আনুমানিক ১৮ : ২০ ঘটিকায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশান কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অন্তর্গত হেতেলখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় ৬৫ পিস ইয়াবা ও একটি হিরো মোটর সাইকেলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে (মোঃ মেহেদী হাসান (২৬), পিতাঃ মোস্তফা গাজী, গ্রামঃ ছোট ভেটখালী, থানাঃ শ্যামনগর ও জেলাঃ সাতক্ষীরা) আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে শ্যামনগর থানায় হস্থান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন