নিজস্ব প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নের ৭নং ওয়ার্ডবাসীর আয়োজনে ঘরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বল্লী ইউনিয়ন বিএনপি’র সভাপতি সেলিম আক্তার মন্টুর সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।
নির্বাচনী পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বল্লী ইউপি চেয়ারম্যান এডভোকেট মহিতুর রহমান, সাতক্ষীরা জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদী, বল্লী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গনি, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোনজেল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রনি, সাধারণ সম্পাদক রাশেদ রেজা প্রমুখ। অপরদিকে বল্লী ইউনিয়নের রায়পুর এলাকায় আরো একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ প্রতীকের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে বল্লী ইউনিয়নের ঘরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে নির্বাচনী পথসভাস্থল। এ সময় বিএনপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মী ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বল্লী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গনি।
