হোম ফিচার বলিউড সিনেমা নিয়ে বিস্ফোরক মন্তব্য সোনু সুদের

বিনোদন ডেস্ক :

ভারতীয় অভিনেতা, মডেল এবং প্রযোজক সোনু সুদ। হিন্দি, তেলুগু এবং তামিল চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন এই অভিনেতা।

অল্প কিছু কন্নড় ও পাঞ্জাবি সিনেমাতে অভিনয় করেছেন তিনি। ভার্সেটাইল এ অভিনেতা এখন কাজ করছেন ঐতিহাসিক ড্রামা ‘সম্রাট পৃথ্বীরাজ’-এ। চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত, ১২ শতকের শাসক পৃথ্বীরাজের চরিত্রে অক্ষয় কুমার এবং তার অনুগত বন্ধু চাঁদ বারদাইয়ের চরিত্রে অভিনয় করেছেন সোনু সুদ।

এদিকে বলিউডের সব নামজাদা নায়ক নায়িকাদের মুখে দক্ষিনী সিনেমা বনাম বলিউডের মন্তব্য চলছেই। বলিউডের সিনেমা মেকিং এবং গল্প নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। এবার বাদ জাননি সোনু সুদও।একটি সংবাদমাধ্যমের সাথে সাক্ষাৎকারে সোনু শেয়ার করেছেন তিনি তামিল, তেলেগু বা হিন্দি সিনেমাই যে সিনেমাই করুক না কেন স্ক্রিপ্টকেই বেশী গুরুত্ব দেন।

যোগ করেছেন দক্ষিণী সিনেমা তাকে বাঁচিয়েছে খারাপ হিন্দি সিনেমায় কাজ করা থেকে। একটা সময় ছিল যখন তিনি বড় সিনেমায় নিজেকে দেখতেই কাজ করতেন। দক্ষিণী সিনেমা তাকে শিখিয়েছে ভালো স্ক্রিপ্টের সিনেমায় কাজ করতে। নামে নয় এখন সিনেমার গল্প দেখে আকৃষ্ট হন সনু সুদ। এজন্যই ‘সম্রাট পৃথ্বীরাজ’ সিনেমায় কাজ করেছেন তিনি।

যখন ‘পৃথ্বীরাজ’-এর মতো একটি স্ক্রিপ্ট তার কাছে এসেছিল, তখন তাৎক্ষণিকভাবে উত্তেজিত হয়েছিলেন সোনু। মায়ের কাছ থেকে চাঁদ বারদাইয়ের গল্প শুনে পর্দায় সেই গল্পকে ফুটিয়ে তুলতে উত্তেজিত ছিলেন তিনি। সিনেমায় এ চরিত্র ফুটিয়ে তুলতে দায়িত্ববোধও অনুভব করেছেন এমনটাই জানিয়েছেন এই অভিনেতা। এবং পুরো টিম নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন ভালো করতে।

পৃথ্বীরাজ চৌহানের জীবনী নিয়ে নির্মিত হয়েছে অক্ষয়-মানুষীর এই সিনেমার চিত্রনাট্য। মূলত পৃথ্বীরাজ চৌহান ছিলেন চৌহান রাজবংশের রাজপুত্র। যিনি দ্বাদশ শতাব্দীর শেষ অর্ধে উত্তর ভারতের আজমির এবং দিল্লীর শাসনকর্তা ছিলেন। পৃথ্বীরাজ চৌহানই ছিলেন সবশেষ হিন্দু রাজা যিনি দিল্লীর সিংহাসনে আরোহণ করেছিলেন।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত পোস্ট

মতামত দিন