হোম জাতীয় বন্যার্তদের জন্য ২৫ লাখ টাকা দিল যুক্তরাজ্য আওয়ামী লীগ

জাতীয় ডেস্ক :

বাংলাদেশের বন্যাদুর্গতদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২১ হাজার পাউন্ড (প্রায় ২৫ লাখ টাকা) প্রদান করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।

যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে বৃহস্পতিবার (২১ জুলাই) লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীমের কাছে ২১ হাজার পাউন্ডের এই চেক হস্তান্তর করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ জালাল উদ্দিন। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, দফতর সম্পাদক শাহ শামীম আহমদ, জনসংযোগ সম্পাদক রবীন পাল ও মানবাধিকার সম্পাদক সারব আলী এ সময় উপস্থিত ছিলেন।

সাঈদা মুনা তাসনীম চেক গ্রহণকালে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অর্থ যথাযথ প্রক্রিয়ায় পৌঁছে দেয়া হবে। তিনি যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার, যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাসহ আওয়ামী পরিবারের যারা এই উদ্যোগে সহায়তা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন