হোম অন্যান্যসারাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরায় বিজিবির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরনসহ নানা কর্মসুচ পালিত

নিজস্ব প্রতিনিধি :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের উদ্যোগে শতাধিক অসহায় দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরনসহ নানা কর্মসুচি পালিত হয়েছে। সোমবার দুপুরে শহরের অদূরে তালতলা হাইস্কুল মাঠে উক্ত খাদ্য সামগ্রী বিতরন করেন, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল-মাহমুদ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, তেল, চিনি ও আলু।

এরপর ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকায় বসবাসকারী ৯৫ জন গরীব ও দুঃস্থ জনসাধারণকে বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে সকালে ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে কোরআন খতম, বিশেষ মোনাজাত, প্রামাণ্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভার করা হয়

সম্পর্কিত পোস্ট

মতামত দিন